নববর্ষের জয়গান

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

বিপ্রদাস
  • ৪৯
  • 0
  • ৩৬৪
বসন্ত দিন সাঙ্গ হলো গ্রীষ্মের আগমনে,
নববর্ষের জয়ভেরি বাজে বৈশাখী গগনে।
উন্মাদিনী কালবৈশাখী করিছে আহবান,
এসো বৈশাখ গাও আজ নববর্ষের গান।
নববর্ষ উদ্ভাসিত বাঙ্গালির চেতনায়,
বৈশাখেতে সেই উৎসব ধরণীর আঙিনায়।
কি সুর বাজে আজ হৃদয় বীণার তারে?
নববর্ষ এসেছে আজ বাঙালির প্রতি ঘরে।
বৈশাখী মেলার উৎসবে নববর্ষের হাওয়া
ধুম পড়েছে সবখানেতে ইলিশ পান্তা খাওয়া।
নববর্ষের উৎসবে জেগেছে সব বাঙালি প্রাণ,
এসো সবাই গাই এক সুরে নববর্ষের জয়গান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিপ্রদাস এস, এম, ফজলুল হাসান , আপনাকে ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য .
এস, এম, ফজলুল হাসান N/A অনেক ভালো লেখেছেন , ধন্যবাদ আপনাকে
বিপ্রদাস শামান্তা, প্রথম আমার কবিতা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ.
নুসরাত শামান্তা প্রথম আপনার কবিতাটা পডলাম। ভালো লাগলো।
Moumita ভালো লাগলো কবিতাটি পড়ে
বিপ্রদাস মেহেদী আল মাহমুদ, ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য .
মেহেদী আল মাহমুদ আসলেই কবিতাটা পড়ে মজা পেলাম।
বিপ্রদাস ধন্যবাদ আজিজ ভাই

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী